জানার চেয়ে মানা জরুরী

বাস্তবতা হলো- 
আমারা জানি বেশি কিন্তু মানি কম অথবা জানি কিন্তু মানি না। 
জানিনা তাই মানি না এমনটা খুব একটা হয়ে না।  

এই যে দেখুন আমরা সবাই জানি যে, 

ইসলামে - 
পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামুলক ---- সবাই জানি কিন্তু অনেকেই তা পালন করি না। 
সুদ খাওয়া হারাম ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
ঘুষ নেওয়া হারাম ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
অবৈধ ইনকাম করা হারাম  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
দুর্নীতি করে অর্জিত অর্থ হারাম  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
চুরি/ডাকাতি করে অর্জিত অর্থ হারাম  ---- সবাই জানি অনেকেই তা মানি না।
অবৈধভাবে চাকুরী নিলে বেতন হারাম ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না।  
নারী-শিশু পাচার করে অর্জিত অর্থ হারাম  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
অস্ত্র-মাদক ব্যবসা করে অর্জিত অর্থ হারাম  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
ইসলামে হারাম খেয়ে নামাজ/ইবাদত হয় না ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 

রাষ্ট্রীয় নিয়মে- 
নেশা করা যাবে না  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
ওজনে কম দেওয়া যাবে না ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
ক্ষমতার অপব্যবহার করা যাবে না ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
অপহরণ / গুম / খুন / ধর্ষণ করা যাবে না  ---- সবাই জানি অনেকেই তা মানি না।  
অবিচার / জুলুম / চাঁদাবাজি করা যাবে না  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
ফুটপাত / রাস্তা / নদী / খাল দখল করা যাবে না ---- সবাই জানি অনেকেই তা মানি না।  
ফলে / মাছে ফরমালিন ব্যবহার করা যাবে না  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 

সামাজিক নিয়মে- 
সর্বদা সত্য কথা বলা উচিত  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
গুরুজনদের সম্মান করতে হবে ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
অন্যায়ের প্রতিবাদ করা উচিত  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 
অন্যের ধর্মকে সম্মান করা উচিত  ---- সবাই জানি কিন্তু অনেকেই তা মানি না। 


আসলে কিভাবে বাঁচতে ও বাঁচাতে হয় এটা আমরা সবাই জানি কিন্তু মূল বিষয় হলো এগুলো মেনে চলা। নীতি বাক্য বলার লোকের অভাব নেই কিন্তু পালন করার লোকের অভাব আছে। আমাদের দেশে রুগীর চেয়ে ডাক্তার বেশী, বিশ্বাস না হলে আপনার কোন অসুকের কথা আপনার পাশের কাউকে বলুন, দেখুন আপনাকে কত উপদেশ দেয়।  

কথায় আছে বুঝলে বুজপাতা, না বুঝলে তেজপাতা। 
ঠিক তেমনি- মানলে সফলতা, না মানলে বক্তৃতা।