আসুন পানি বাঁচাই

আমরা ইচ্ছা ও চেষ্টা করলেই পানি  বাঁচাতে পারি। যেমন-  

১। হাত-মুখ/ থালা বাসন/ গাড়ী/ কাপড় ইত্যাদি ধোয়ার সময় পানির কলের প্রবাহ কমিয়ে দিন। 

২। হাতে/গায়ে সাবান, মাথায় স্যাম্পু দিয়ে কচলানোর সময় ট্যাপ/ঝরণা বন্ধ রাখুন। 

৩। বাগান ও জমিতে বিকেল বা রাতে পানি/সেচ দিন। 

৪। তুলনামুলক কম পানি লাগে এরকম ফসলের চাষ বাড়ান। 

৫। দীর্ঘ সময় ধরে গোসলের অভ্যাস ত্যাগ করুন। গোসলে ৬-৪৫ লিটার পানি ব্যবহার হয়। 

৬। নষ্ট পানির কল দিয়ে পানি পড়তে থাকলে তা দ্রুত মেরমত করুন। 

৭। বিনা প্রয়োজনে বাথরুমে ফ্ল্যাশ করবেন না। ১ ফ্ল্যাশে ৬-৮ লিটার পানি খরচ হয়। 

৮। পানিতে ময়লা/কলকারখানার বর্জ ফেলবেন না। পানি দুষণ রোধ করুন। 

৯। আরও পানির ফিল্টার এর পরিবর্তে হলোফাইবার+ইউভি পানির ফিল্টার ব্যবহার করুন।

 ১০। কিভাবে পানির পুনঃব্যবহার করা যায় তা চিন্তা করুন ও শুরু করুন।