আসুন বিদ্যুৎ বাঁচাই

 আমরা ইচ্ছা ও চেষ্টা করলেই বিদ্যুৎ বাঁচাতে পারি। যেমন-  

১। বাসায় প্রয়োজন ব্যতীত লাইট, ফান, পিসি, এসি ইত্যাদি বন্ধ রাখুন। 

২। অফিসে অযথা লাইট, এসি, পিসি ইত্যাদি চালিয়ে রাখবেন না। 

৩। পুরাতন আমলের সাধারণ বাতির পরিবর্তে এলইডি বাতি ব্যবহার করুন। 

৪। ঘরের/অফিসের জানালা খুলে পর্দা সরিয়ে দিনের আলোয় কাজ করার অভ্যাস করুন। 

৫। বিভিন্ন অনুষ্ঠানে আলোক সজ্জা করা থেকে বিরত থাকুন। 

৬। ড্রায়ারে কাপড় শুকানোর বদলে ছাদে বা বারান্দায় দড়ি টাঙ্গিয়ে কাপড় শুকাতে দিন।

৭। পানি প্রয়োজনীয় গরম হলেই গিজার/হিটার বন্ধ করে দিন। 

৮। ঘর ঠান্ডা করে নিয়ে রাতে ঘুমানোর সময় এসি বন্ধ করে দিন। 

৯। নতুন এসি/ফ্রিজ/ওয়াশিং মেশিন ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক্স কেনার সময় বিদ্যুৎ সাশ্রয়ী দেখে কিনুন। 

১০। আপনার জেনারেটরের বাড়তি ক্যাপাসিটি থাকলে তা অনুমোদনক্রমে অন্যের সাথে শেয়ার করুন।