আমরা ইচ্ছা ও চেষ্টা করলেই গ্যাস বাঁচাতে পারি। যেমন-
১। দিয়াশলায়ের কাঠি বাঁচাতে চুলা জ্বালিয় না রেখে চুলা বন্ধ রাখুন।
২। অধিক আঁচে রান্নার পরিবর্তে মধ্যম আঁচে রান্না করুন।
৩। কাপড় শুকানোর কাজে গ্যাসের চুলার পরিবর্তে বারান্দা বা ছাদে শুকাতে দিন।
৪। খাবার জন্য গ্যাস দিয়ে পানি ফুটানোর পরিবর্তে হলোফাইবার+ইউভি পানির ফিল্টার ব্যবহার করুন।
৫। শীতকালে অযথা গ্যাস চালিত গাড়ীর এসি চালিয়ে রাখবেন না।
৬। ট্রাফিক সিগনালে গাড়ীর ইঞ্জিন বন্ধ রাখুন।
৭। কারখানায় গ্যাস চালিত জেনারেটরের ইফিসিয়েন্সি কমে গেলে সার্ভিসিং করান, প্রয়োজনে পরিবর্তন করেন।
৮। আপনার জেনারেটরের বাড়তি ক্যাপাসিটি থাকলে তা অনুমোদনক্রমে অন্যের সাথে শেয়ার করুন।
৯। কারখানায় বয়লার/হিটিং/বার্নিং এর জন্য আধুনিক গ্যাস সাশ্রয়ী বয়লার/বার্ণার প্রযুক্তি ব্যবহার করুন।
১০। গ্যাস লাইনে কোথাও কোন লিকেজ জানতে পারলে কর্তৃপক্ষকে দ্রত খবর দিন।