আমরা ইচ্ছা ও চেষ্টা করলেই কাগজ বাঁচাতে পারি। যেমন-
১। একাধিক পৃষ্ঠার ডকুমেন্ট কাগজের উভয় দিকে প্রিন্ট করুন।
২। বারবার ড্রাফট না করে ১ বার ড্রাফট করে তা ফাইনাল করার অভ্যাস করুন।
৩। পুরাতন ডকুমেন্ট এর জন্য আর্কাইভিং সফটওয়ার ব্যবহার করুন।
৪। অফিস অটোমেশন করুন, কাগজের ব্যবহার কমান।
৫। প্রিন্টেড কপির পরিবর্তে অনলাইনে বই পড়ার অভ্যাস করুন।
৬। কাগজের ডাবল/ট্রিপল প্যাকেজিং করা থেকে বিরত থাকুন।
৭। ঔষধ শিল্পে কাগজের বাহারী মোড়কের পরিবর্তে সস্তা মোড়ক ব্যবহার করুন।
৮। বাড়ীতে একাধিক ওয়াল ক্যালেন্ডার টাঙানো থেকে বিরত থাকুন।
৯। প্রিন্টেড খবরের কাগজের স্থলে অনলাইনে খবর পড়ুন।
১০। কিচেনের ময়লার ঝুড়িতে কাগজ ফেলবেন না, আলাদা ঝুড়িতে ফেলুন যাতে রিসাইকেল করা যায়।