আসুন জ্বালানি তেল বাঁচাই

 আমরা ইচ্ছা ও চেষ্টা করলেই জ্বালানি তেল বাঁচাতে পারি। যেমন-  

১। বিনা প্রয়োজনে গাড়ী বের করবেন না। 

২। এক-দুই কিলোমিটার পর্যন্ত রাস্তা গাড়ী ব্যবহার না করে হেঁটে চলার অভ্যাস করুন। 

৩। শীতকালে অযথা গাড়ীর এসি ব্যবহার করবেন না। প্রকৃতির স্বাদ নিন।  

৪। মেশিন/গাড়ীর এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন।

৫। গাড়ীর টায়ারের প্রেসার ঠিক রাখুন। 

৬। মেশিনে তেল বেশি লাগলে সার্ভিসিং করান। 

৭। গাড়ীর মাইলেজ কম পেলে সার্ভিসিং করান। 

৮। ট্রাফিক সিগনালে গাড়ীর ইঞ্জিন বন্ধ রাখুন। 

৯। সাইকেল ব্যবহারের অভ্যাস করুন। 

১০। জ্বালানী তেল স্বাশ্রয়ী মেশিন/চুলা ইত্যাদি ব্যবহার করুন।