আসুন সময় বাঁচাই

 আমরা ইচ্ছা ও চেষ্টা করলেই সময় বাঁচাতে পারি। যেমন-  

১। অফিসের নিকটতম স্থানে বাসা নিন, আবেগে দূর থেকে যাতায়াত করে অফিস করবেন না।

২। দিনে গড়ে ১ ঘন্টার বেশি টিভি দেখবেন না। বিনা প্রয়োজনে টিভি দেখবে না।

৩। প্রয়োজনের অতিরিক্ত অর্থাৎ দিনে ৬-৮ ঘন্টার বেশি ঘুমাবেন না। 

৪। দিনে ১ ঘন্টার বেশি সোশাল অ্যাপস ব্যবহার / অযথা মোবাইল ব্রাউজিং করবেন না। 

৫। খারাপ রেজাল্ট নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করার চেয়ে দ্রুত কোন পেশা গ্রহণ করুন। 

৬। ব্যস্ততম দিনের জন্য সময়সূচী তৈরী করুন। 

৭। অপ্রয়োজনীয় মিটিং/সাক্ষাৎ সংক্ষিপ্ত বা পরিহার করুন। 

৮। অপ্রয়োজনীয় আলাপ/আড্ডা সংক্ষিপ্ত বা পরিহার করুন। 

৯। অবসরে সময়ে বই পুড়ুন, স্পোর্টিং/সোশাল ওয়ার্ক এর সাথে যুক্ত থাকুন। 

১০। কিসে আপনার সময় বেশি নষ্ট হচ্ছে সেটা খুজে বের করুন এবং সময় নষ্ট হওয়া বন্ধ করুন।