আসুন খাবার বাঁচাই

আমরা ইচ্ছা ও চেষ্টা করলেই খাবার বাঁচাতে পারি। যেমন-  

১। প্রয়োজনের অতিরিক্ত বাজার করা থেকে বিরত থাকুন। 

২। যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করুন। 

৩। ক্ষুধা লাগার আগেই খাওয়া থেকে বিরত থাকুন।

৪। যতটুকু খেতে পারবেন তার চেয়ে বেশী খাবার প্লেটে নিয়ে নষ্ট করবেন না। 

৫। অধিক বিলাশী খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

৬। মানুষের খাবার গবাদি পশুর খাবার হিসাবে ব্যবহার করবেন না। 

৭। খাবার ভালভাবে সংরক্ষণ করুন যাতে নষ্ট না হয়। 

৮। উদবৃত্ত খাবার ডাস্টবিনে না ফেলে, ভিক্ষুককে ভিক্ষার পরিবর্তে খাবার দিন। 

৯। উদবৃত্ত খাদ্যদ্রব্য সংরক্ষণ / বিদেশে রফতানির  জন্য ব্যবসায়ী সমাজ এগিয়ে আসুন। 

১০। বিদেশী ফলমুলের চেয়ে দেশী ফলমুল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।