আসুন ব্যবহার্য বাঁচাই

 আমরা ইচ্ছা ও চেষ্টা করলেই ব্যবহার্যে অনেক সাশ্রয় করতে পারি। যেমন-  

১। অফিসিয়াল প্রয়োজন ছাড়া একাধিক মোবাইল ব্যবহার বন্ধ করুন। 

২। বিনা প্রয়োজনে স্ট্যাটাসের নামে নতুন নতুন ফার্নিচার কেনা থেকে বিরত থাকুন। 

৩। আসবাবের কেনাকাটায় প্রতিবেশী বা সহকর্মীর সাথে প্রতিযোগীতায় লিপ্ত হবেন না। 

৪। নির্দিষ্ট সময় পরপর ব্যবহার্য পরিষ্কার/সার্ভিসিং/রং/ওয়াশ করান। 

৫। নতুন নতুন মডেলের মোবাইল/ল্যাপ্টপ/গাড়ী ইত্যাদি কেনায় আসক্ত হবেন না। 

৬। অপ্রয়োজনীয় ব্যবহার্য অন্যকে দান করুন বা বিক্রয় করুন। 

৭। পেপার টাওয়ালের পরিবর্তে কটন টাওয়াল ব্যবহার করুন। 

৮। প্রযোজ্য ক্ষেত্রে প্লাস্টিকের পরিবর্তে স্টীল/এলুমিনিয়াম/লোহার দীর্ঘস্থায়ী জিনিষপত্র ব্যবহার করুন। 

৯। পোশাকের ক্ষত্রে ওয়ান এক্সট্রা পলিসি ব্যবহার করুন অর্থাৎ যা দরকার তার চেয়ে মাত্র একটি বেশী কিন্তু তার বেশী নয়।  

১০। কোথায় আপনার সাশ্রয় করার সুযোগ আছে তা চিন্তা করুন এবং আজই ব্যবস্থা গ্রহণ করুন।