আসুন অর্থ বাঁচাই

আমরা ইচ্ছা ও চেষ্টা করলেই আমাদের টাকা বাঁচাতে পারি। যেমন-  

১। ছোট ছোট বদ অভ্যাস (পান, বিড়ি, সিগারেট ইত্যাদি)ত্যাগ করুন ।

২। এক কিলোমিটার দূরত্ত্বে যানবহনের পরিবর্তে পায়ে হাঁটুন। 

৩। অফিসিয়াল প্রয়োজন ছাড়া একাধিক মোবাইল ব্যবহার বন্ধ করুন। 

৪। বিনা প্রয়োজনে স্ট্যাটাসের নামে নতুন নতুন ফার্নিচার কেনা থেকে বিরত থাকুন। 

৫। আসবাবের কেনাকাটায় প্রতিবেশী বা সহকর্মীর সাথে প্রতিযোগীতায় লিপ্ত হবেন না। 

৬। বছরে একবারের বেশি দূরে বেড়াতে যাওয়া থেকে বিরত থাকুন। 

৭। নতুন নতুন মডেলের মোবাইল/ল্যাপ্টপ/গাড়ী ইত্যাদি কেনায় আসক্ত হবেন না। 

৮। অপ্রয়োজনীয় ব্যবহার্য অন্যকে দান করুন বা বিক্রয় করুন। 

৮। পোশাকের ক্ষত্রে ওয়ান এক্সট্রা পলিসি ব্যবহার করুন অর্থাৎ যা দরকার তার চেয়ে মাত্র একটি বেশী কিন্তু তার বেশী নয়। 

৯। ভাড়া বাসার ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বেশি রুমের বাসা বেশি টাকায় ভাড়া নেওয়া থেকে বিরত থাকুন। 

১০। কোথায় আপনার সাশ্রয় করার সুযোগ আছে তা চিন্তা করুন এবং আজই ব্যবস্থা গ্রহণ করুন।