আমরা ইচ্ছা ও চেষ্টা করলেই গাছ বাঁচাতে পারি। যেমন-
১। বেশি বেশি বৃক্ষ রোপন করুন।
২। কাঠ দিয়ে ইট পোড়াবেন না, কয়লা দিয়ে ইট পোড়ান।
৩। ইটের পরিবর্তে প্রযোজ্য ক্ষত্রে সিমেন্টের ব্লক ব্যবহার করুন।
৪। খবরের কাগজ পড়ার পরিবর্তে অনলাইনে পেপার পড়ুন।
৫। বৃক্ষ নিধন রোধ করুন। বন উজাড় হতে দেবেন না ।
৬। ট্রিপল প্যাকেজিং পরিহার করুন।
৭। কাঠের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানী (সৌর/বায়ুচালিত/পানি চালিত) বিদ্যুৎ ব্যবহার করুন ।
৮। কাঠের পরিবর্তে ধাতুর তৈরী (স্টীল/এলুমিনিয়াম/কাচ) আসবাবপত্র ব্যবহার করুন।
৯। ঔষধের কাগজের নির্দেশিকার পরিবর্তে ডিজিটাল কিউআর কোড যুক্ত লিংক চালু করুন।
১০। অযথা পাখি/পিঁপড়া/মৌমাছি/পতঙ্গ মারবেন না এর গাছের পরাগায়ন ও বংশ বিস্তারে সহায়তা করে।