আসুন বাতাস বাঁচাই

আমরা ইচ্ছা ও চেষ্টা করলেই বাতাস বাঁচাতে পারি। যেমন-  

১। বেশি বেশি বৃক্ষ রোপন করুন। 

২। গাছ দিয়ে ইট পোড়াবেন না, কয়লা বা অন্য জালানী ব্যবহার করুন। 

৩। কলকারখানার ধোয়া পরিশোধন করে তারপর বাতাসে ছাড়ুন। 

৪। যত্রতত্র উন্মুক্ত স্থানে ময়লা ফেলবেন না। 

৫। গাড়ী/ইঞ্জিন হতে কালো ধোঁয়া বের হলে ইঞ্জিনের সার্ভিসিং করান। 

৬। বন উজাড় হতে দেবেন না ও বৃক্ষ নিধন রোধ করুন। 

৭। ফসিল ফুয়েলের (কয়লা/তেল/গ্যস) ব্যবহার কমান। 

৮। নবায়নযোগ্য জ্বালানী (সৌর/বায়ুচালিত/পানি চালিত) বিদ্যুৎ ব্যবহার করুন । 

৯। কলকারখানার এডজাস্ট ফানে ফিল্টার ব্যবহার করুন যাতে বাতাসে ফাইবার না মেশে। 

১০। রাস্তায় খোঁড়াখুঁড়ি হলে দ্রুত সময়ে কাজ শেষ করার ব্যবস্থা করুন।